মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

ভুয়া পেজ খুলে ইফতার-সাহরিতে আমন্ত্রণ, বুকিং মানি নিয়ে লাপাত্তা।

  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে

ভুয়া পেজ খুলে ইফতার-সাহরিতে আমন্ত্রণ, বুকিং মানি নিয়ে লাপাত্তা।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৯ এপ্রিল ২০২৩।

অভিজাত রেস্তোরাঁর নামে অনলাইনে ভূয়া পেজ খুলে করা হতো ইফতার ও সাহরির আমন্ত্রণ। তারপর বুকিং মানি নিয়ে লাপাত্তা। পরে রেস্তোরায় গিয়ে বিপাকে পড়তে হয়েছে অনেকেকই। এমনই এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট।

রোজায় জমজমাট রাজধানীর রেস্তোরা ব্যবসা। কেউ আসেন ইফতারে, কেউ বা সাহরিতে। ক্রেতা আকর্ষণে রয়েছে নানা রকম অফার।

এ সময়টাতে ভোক্তাদের চাপে বেশির ভাগ রেস্টুরেন্টেই আগে থেকে করতে হয় বুকিং। দিতে হয় অগ্রিম টাকা।
এই সুযোগেই প্রতারণার জাল বিছিয়ে বসেছে একটি চক্র। যারা প্রথমে অভিজাত রেস্টুরেন্টের ভুয়া পেজ খুলে অনলাইনে। এরপরে বুস্ট করে বাড়ানো হয় ফলোয়ার। ফলে অনেক গ্রাহকই নকল পেজে এডভান্স করেন। পরে রেস্টুরেন্টে গিয়ে বুঝতে পারেন হয়েছেন প্রতারণার শিকার।
সম্প্রতি রিও ক্যাফে লাউঞ্জে আসে এমন ৫০টির বেশি অভিযোগ।

রিও ক্যাফে লাউঞ্জের এজিএম আল আমিন বলেন, বুকিং নেয়ার নাম করে তারা প্রচুর পরিমাণ টাকা হাতিয়ে নেয়। যার পরিমাণ প্রায় এক থেকে দেড় লাখ টাকা। এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় রমজান মাসে।
ক্যাফেগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের বিশেষ সাইবার ইউনিট। আল আমিন নামে নড়াইল থেকে গ্রেপ্তার করা হয় একজনকে।

ডিএমপি ডিবি ডিসি সাইবার তারেক বিন রশিদ বলেন, সাহরি, ইফতার বা অন্যান্য পার্টির জন্য আপনি বুকিং দেবেন। এই জন্য অগ্রিম অর্থ নেয়ায় তারা বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবং পরবর্তিতে দেখা যায় যখন এই কাস্টমাররা রেষ্টুরেন্টে যায় তখন দেখে আসলে তারা ফেক পেজের মাধ্যমে এই বুকিংগুলো দিয়েছে।

অনলাইনে কেনাকাটা বা রেস্তোরায় অর্ডার দেয়ার ক্ষেত্রে ভালোভাবে তথ্য যাচাই করে নেয়ার পরামর্শ এই গোয়েন্দা কর্মকর্তার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট