1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মণিপুরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪। - আদালত বার্তা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।

মণিপুরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

মণিপুরে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৭ মে ২০২৩।

 

ভারতের মণিপুরে জাতিগত সহিংসতায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত সহিংসতায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করছে বেসরকারি বিভিন্ন সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শনিবার রাজ্যটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে নাগা ও কুকি নৃগোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। তফসিলি উপজাতিদের তালিকাভুক্ত করতে মেইতেই সম্প্রদায়ের দাবি খতিয়ে দেখতে, সম্প্রতি রাজ্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট।

এর প্রতিবাদে গত বুধবার রাজধানী ইম্ফলের রাস্তায় নামে মানুষ। আর তখন থেকেই সংঘর্ষের শুরু। এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুর, মোরেহ ও কাকচিংসহ প্রায় পুরো রাজ্যে।

গত শুক্রবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অনেক জায়গায় যানবাহন ও বাড়িঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। রাতভর সহিংসতায় বাড়ে প্রাণহানি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আসাম রাইফেলের প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়। এরই মধ্যে ১৩ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সেনা মোতায়েনের পর ইম্ফলে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলেছে এবং গাড়ি চলাচল শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট