বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
আইনজীবীদের ওপর হস্তক্ষেপ বন্ধ হোক পেশাগত স্বাধীনতা, আদালতের নিরাপত্তা ও আইনের শাসনের সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা জরুরি মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে নিরাপত্তা অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ বার্ধক্য ও অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন হাসিনা সমর্থকদের সহিংসতা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘সরকারকে অস্থিতিশীল করতে ছোট আকারের বিদ্রোহ’—চাপ বাড়ছে ঢাকা-দিল্লি সম্পর্কে তারকাখ্যাতি বনাম সক্রিয় রাজনীতি: সাফল্য, সংকট ও সমসাময়িক বাস্তবতা। যে আগুন ছড়িয়ে গেল সর্বখানে, তার দহন শুধু স্থাপনায় নয় ঐতিহ্যের আগুন: স্থাপনা পুড়লে শুধু ইট-পাথর নয়, পুড়ে যায় জাতির ইতিহাস আগামীকাল রাজধানীতে ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ

রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১২৬৩ বার পড়া হয়েছে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএমএর সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন বুধবার দুপুরের দিকে এ তথ্য জানান।

রিজভী গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন। ফেরার সময় হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

রিজভী এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে রিজভী চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাতে এ জেড এম জাহিদ হোসেন বলেন, রুহুল কবির রিজভী গতকাল ক্রিটিক্যাল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাঁর অবস্থা এখন উন্নতির দিকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট