বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
ক্ষমতার ভিত্তি হতে হবে আইন, পেশিশক্তি নয়’: জাতিসংঘ অধিবেশনে আন্তর্জাতিক আইন ও আদালতের নির্দেশ পালনের কড়া তাগিদ মহাসচিবের অ্যাটর্নি জেনারেল কার্যালয় এখন ‘নোট বাণিজ্য’ মুক্ত: রুহুল কুদ্দুস চাঞ্চল্যকর মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে গতি: হাইকোর্টের বিশেষ বেঞ্চে ৬৩ দিনে নিষ্পত্তি ২৬ মামলা মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’: ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে বন্ধ হচ্ছে সব ইরানি এয়ারলাইন জামিন পেলেও মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার: আদালতে চট্টগ্রাম জেল সুপারের ব্যাখ্যা দাখিল মৃত বাবার পেনশন প্রতিবন্ধী ছেলেকে কেন দেওয়া হবে না: হাইকোর্টের রুল জারি গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে হাইকোর্টে জামিন পেলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল মব জাস্টিস ও আমাদের অসুস্থ সমাজ: বিচারহীনতা ও ‘সিলেক্টিভ প্রতিবাদ’-এর সংস্কৃতিতে জিম্মি মানবতা। স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল: আইনি ব্যবস্থা নিতে সংসদের চিঠির অপেক্ষায় ইসি নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৭৪ টাকা।

  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৭৩১ বার পড়া হয়েছে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৭৪ টাকা
ডেস্ক নিউজ আদালত বার্তা :২ মে ২০২৩।
ভোক্তা পর্যায়ে গত মে মাসে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়ানো হয়েছিল। চলতি জুন মাসে তা থেকে ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার এলপিজি সিলিন্ডার গ্যাসের নতুন দাম ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির মূল্য ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৮৯ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মে মাসে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় কেজিতে ৪ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়েছিল। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য ১২৩৫ টাকা ছিল। সেই হিসাবেই দাম কমেছে ১৬১ টাকা।
এ ছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম প্রতি লিটার ৫০ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। রেটিকুলেটেড পদ্ধতিতে বাসাবাড়িতে সরবরাহ করা এলপিজির দাম মূসকসহ দাম পড়বে ৮৬ টাকা ২৫ পয়সা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট