1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
টিকটকে অ্যাকাউন্ট খুলল আওয়ামী লীগ - আদালত বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

টিকটকে অ্যাকাউন্ট খুলল আওয়ামী লীগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩৬২ বার পড়া হয়েছে

টিকটকে অ্যাকাউন্ট খুলল আওয়ামী লীগ
ডেস্ক নিউজ আদালত বার্তা :: ০২ জুন ২০২৩
তরুণদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে টিকটকে অ্যাকাউন্ট করেছে আওয়ামী লীগ। ছবি: ফেসবুক
তরুণদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে টিকটকে অ্যাকাউন্ট করেছে আওয়ামী লীগ। ছবি: ফেসবুক
দলের বিরুদ্ধে ‘গুজব ঠেকাতে’ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন (আমন্ত্রণ) দিন।’
জানানো হয়েছে, এই টিকটক অ্যাকাউন্ট পরিচালনা করবে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
দলীয় সূত্রে জানা গেছে, শর্ট ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম টিকটকে বিনোদনের জন্য নানা রকম ভিডিও রয়েছে। বছরখানেক ধরে রাজনৈতিক কনটেন্টও শেয়ার করা হচ্ছে। এতে সরকারের বিরুদ্ধে নানা গুজব ও অপপ্রচার করা হচ্ছে বলে মনে করছে আওয়ামী লীগ। সেগুলোর জবাব দেওয়ার জন্যই দলের পক্ষ থেকে টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টে রাজনৈতিক বক্তব্য, উন্নয়নমূলক গান, কবিতার মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে।
এ ব্যাপারে জানতে চাইলে সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘টিকটকের প্রধান ভিউয়ার হচ্ছে দেশের টিএনজারেরা। তাদের কাছে আওয়ামী লীগের বার্তা দেওয়ার জন্য এ অ্যাকাউন্টটা আমরা করেছি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট