মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

সরকারই নির্বাচনের দায়িত্ব পালন করবে, শেখ হাসিনা তার প্রধান থাকবেন’——-তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৭জুন ২০২৩।

‘সরকারই নির্বাচনের দায়িত্ব পালন করবে, শেখ হাসিনা তার প্রধান থাকবেন’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বর্তমান সরকারই আগামী নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে, শেখ হাসিনা সেই সরকারের প্রধান থাকবেন।
বুধবার (৭ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী এসময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে যা বলেছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য বলে উল্লেখ করেন এবং বলেন, তার এই বক্তব্য নিয়ে আমাদের দলের মধ্যে, সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি।
তথ্যমন্ত্রী আরও বলেন, এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বক্তব্য। তার সঙ্গে যোগাযোগ করা হয়ছে তিনি বলেছেন, তিনি কথাটি ঠিক সেভাবে বলেননি।
ড. হাছান মাহমুদ বলেন, অতীত আলোচনা ফলাফল জানা আছে তাই নির্বাচন নিয়ে বিএনপির কোনো বক্তব্য থাকলে নির্বাচন কমিশনকে জানাতে পারে।
তথ্যমন্ত্রী আরও বলেন, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপানসহ অন্যান্য গণতান্ত্রীক দেশে যেভাবে নির্বাচন হয় সে ভাবেই হবে।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আসলে নির্বাচন চায় না। তারা ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে ৫০০ ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্রে লিপ্ত, এবার আর তাদের পক্ষে নির্বাচন প্রতিহত করা সম্ভব হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট