শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Title :
ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা অর্ধেক ঋণ, অর্ধেক অনুদান—উপজেলা পর্যায়ে ‘উদ্যোগ’ কর্মসূচি বিচারক শাহিদুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে মারধরের অভিযোগের ঘটনায় ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয় ট্রেনে চালু হতেই স্টারলিংক ডিভাইস চুরি ছয় মাসে চার আন্তঃনগর ট্রেনে মূল্যবান সরঞ্জাম উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে স্থলসেনা পাঠানো নিয়ে ট্রাম্পের অবস্থান কী? বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চললেও স্থলযুদ্ধে মার্কিন সেনা পাঠানো নিয়ে অনিশ্চয়তা নতুন নিয়মে জমির নামজারি: ওয়ারিশদের যৌথ খতিয়ান, পৃথক খতিয়ানে বণ্টননামা বাধ্যতামূলক বিচারকের খাস কামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ জব্দকৃত পচনশীল খাদ্যশস্য থানায় ফেলে রেখে নষ্ট করার সুযোগ নেই: হাইকোর্ট শাহজালালের থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪ ময়মনসিংহে কাস্টমস কর্মীকে ১৫ টুকরো করে নৃশংস হত্যা: লোভের বলি বিশ্বাস, গ্রেপ্তার কেয়ারটেকার রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের রিট খারিজ করলেন হাইকোর্ট

ঝড়ে সঞ্চালন লাইনে ত্রুটি, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে

ঝড়ে সঞ্চালন লাইনে ত্রুটি, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ডেস্ক নিউজ আদালত বার্তা :৭ জুন ২০২৩।
চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে, সঞ্চালন লাইন ঠিক করা হয়েছে। রাতের মধ্যে সরবরাহ শুরু হতে পারে।
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কয়লাভিত্তিক কড্ডা কেন্দ্রের একটি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করছে। রোহনপুরে ঝড়ের কারণে লাইন ট্রিপ করে বলে পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছেন। দুই-তিন ঘণ্টার মধ্যে সঞ্চালন লাইন ঠিক হয়ে যায়। এখন কেন্দ্র চালু হলেই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে পিজিসিবি।
আদানির বিদ্যুৎ বন্ধের কারণে জাতীয় গ্রিডে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। বুধবার দুপুর ২টার দিকে দেশের বিদ্যুৎ উৎপাদন ছিল ১২ হাজার ৪৬৩ মেগাওয়াট আর লোডশেডিং হয়েছে ২ হাজার ২৩২ মেগাওয়াট। আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় বিকাল ৩টার দিকে উৎপাদন কমে দাঁড়ায় ১১ হাজার ৬১০ মেগাওয়াটে। লোডশেডিং বেড়ে হয় ৩ হাজার ১৪২ মেগাওয়াট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট