শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী আদালত চত্বরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট: আইনি সীমানা, আদালত অবমাননা ও প্রশাসনিক জবাবদিহিতা ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি: বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ সি ক্রিস্টিন ফেয়ারের মন্তব্য ও আলী রিয়াজের একাডেমিক সংযোগ: ভূ-রাজনীতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক প্রভাব

মিনা প্রান্তরে শুধুই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি।

  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৫৪১ বার পড়া হয়েছে

মিনা প্রান্তরে শুধুই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি।
নিউজ ডেস্ক আদালত বার্তা :, ২৬ জুন ২০২৩

  • মিনা প্রান্তরে শুধুই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি
    চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত সৌদি আরবের মিনা। সোমবার (২৬ জুন) পবিত্র কাবা থেকে মিনায় নেওয়া হচ্ছে হাজীদের। মিনা প্রান্তরের যেদিকে চোখ যায়, সেদিকেই রয়েছে সাদা তাবু।
    হজের পাঁচ দিনের প্রথম দিন মিনায় অবস্থান করা। এখানে অংশ গ্রহণ করা এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা সুন্নত। লাখ লাখ মুসল্লি কাল সমবেত হবেন ঐতিহাসিক আরাফাত ময়দানে। রবিবার (২৫ জুন) বিকালে পবিত্র কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
    হজ পালনরতরা ৮ জিলহজ সারাদিন ও রাতে মিনায় ইবাদত-বন্দেগিতে কাটাবেন। তারা মিনা ছাড়বেন ৯ জিলহজ। এদিন আরাফাতের ময়দানে জড়ো হয়ে খুতবা শোনার মধ্য দিয়ে হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা শেষ করবেন লাখো মুসল্লি।
    পরদিন তারা পশু কোরবানি দিয়ে মাথার সব চুল ফেলে দেবেন। ১০ থেকে ১২ জিলহজ জামারাতে প্রতীকি শয়তানের উদ্দেশে পাথর ছোঁড়ার মাধ্যমে শেষ হবে হজের সার্বিক আনুষ্ঠানিকতা। করোনা মহামারির পর এবারই বড় পরিসরে হজের আয়োজন করেছে সৌদি সরকার।
    এতে, হজের ইতিহাসে সর্বাধিক মুসল্লির সমাগম হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়; সংখ্যার বিচারে যা ২৫ লাখের কাছাকাছ
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট