রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Title :
আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল সরকারি কমিটিতে বড় রদবদল: বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা, যুক্ত হচ্ছেন নারীসহ ৩ স্থানীয় প্রতিনিধি গাইবান্ধা আদালতে চাঞ্চল্যকর জালিয়াতি: বিচারকের অনুপস্থিতিতে ভুয়া জামিনের রিকল তৈরি করে থানায় জমা দেওয়ার আভিযোগ  ৪ ‘বাংলাদেশি’র কারাদণ্ড মওকুফ করে দেশে পাঠানোর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী করছাড়ের বিধানে জটিলতা: নিয়মিত আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা

ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫৩১ বার পড়া হয়েছে

ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
এডভোকেট মোহাম্মদ এনামুল হক,  আদালত বার্তা :২ জুলাই, ২০২৩
ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার (২ জুলাই) থেকে খুলছে সরকারি ও বেসরকারি অফিস, আদালত ব্যাংক বিমাসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান।
গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হয় ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল।
এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে রোববার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।
এদিকে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিন দিনে ঢাকা ছেড়েছেন মোট ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট