বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
ক্ষমতার ভিত্তি হতে হবে আইন, পেশিশক্তি নয়’: জাতিসংঘ অধিবেশনে আন্তর্জাতিক আইন ও আদালতের নির্দেশ পালনের কড়া তাগিদ মহাসচিবের অ্যাটর্নি জেনারেল কার্যালয় এখন ‘নোট বাণিজ্য’ মুক্ত: রুহুল কুদ্দুস চাঞ্চল্যকর মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে গতি: হাইকোর্টের বিশেষ বেঞ্চে ৬৩ দিনে নিষ্পত্তি ২৬ মামলা মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’: ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে বন্ধ হচ্ছে সব ইরানি এয়ারলাইন জামিন পেলেও মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার: আদালতে চট্টগ্রাম জেল সুপারের ব্যাখ্যা দাখিল মৃত বাবার পেনশন প্রতিবন্ধী ছেলেকে কেন দেওয়া হবে না: হাইকোর্টের রুল জারি গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে হাইকোর্টে জামিন পেলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল মব জাস্টিস ও আমাদের অসুস্থ সমাজ: বিচারহীনতা ও ‘সিলেক্টিভ প্রতিবাদ’-এর সংস্কৃতিতে জিম্মি মানবতা। স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল: আইনি ব্যবস্থা নিতে সংসদের চিঠির অপেক্ষায় ইসি নড়াইল আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: রামদা-চাপাতিসহ আইনজীবীর চেম্বার থেকে ১১ আসামি আটক

কুতুবদিয়ার অর্থনৈতিক চিত্র পালটে যাচ্ছে দ্রুত গতিতে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৬৩০ বার পড়া হয়েছে

কুতুবদিয়ার অর্থনৈতিক চিত্র পালটে যাচ্ছে দ্রুত গতিতে।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা :২৭ জুলাই ২০২৩।

কসময় সৌরবিদ্যুতই ছিল কুতুবদিয়ার মানুষের ভরসা। দিনে ৪-৫ ঘন্টা বিদ্যুৎ পেত মানুষ। অবশেষে সেই দিনগুলোর অবসান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী পরিকল্পনার কারণে আজ বিচ্ছিন্ন এই জনপদ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে কুতুবদিয়ায়।

আগে যেখানে দিনে ৬ ঘন্টা বিদ্যুত থাকতো এখন সেই এলাকার মানুষের বাড়িতে এখন ফ্রিজ আসছে, সংরক্ষন করে করে খেতে পারছেন সুস্বাদু সামুদ্রিক মাছ, শিশুরা অবশেষে আইসক্রিমের স্বাদ নিতে পারছে, হাসপাতালে চালু হয়েছে অপারেশন থিয়েটার। কুতুবদিয়ার অর্থনৈতিক চিত্র পালটে যাচ্ছে দ্রুত গতিতে। শিল কারখানা চালু হওয়ার সকল সুবিধাই এখন আছে কক্সবাজারের এই উপজেলায়। শুধু আইসক্রিম বিক্রি করেই অনেকে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন।

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানকে সামনে রেখে ইতোমধ্যে উপজেলার ৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

১৯৮০ সালে জেনারেটরের মাধ্যমে প্রায় ৬০০ গ্রাহককে সান্ধ্যকালীন কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হত। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এরপর বিভিন্ন সময় স্বল্প আকারে বিদ্যুৎ সরবরাহ করত পিডিবি।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী থেকে মগনামা ঘাট পর্যন্ত ৩৩ কেভি রিভার ক্রসিংসহ লাইন নির্মাণ করা হয়েছে। সেখান থেকে সাগরের তলদেশে ফাইবার অপটিকসহ ৫ কিলোমিটার ডাবল সার্কিট সাবমেরিন লাইন নির্মাণের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দিতে কুতুবদিয়ায় নির্মিত হয়েছে দুই কিলোমিটার বিতরণ লাইন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট