1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল। - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৫৬০ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২৮ জুলাই ২০২৩।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী সেপ্টেম্বরে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান।সিইসি বলেন, অনুমান করে বলতে পারি সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের দিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের প্রস্তুতি চলছে। আমাদের রোডম্যাপ অনুযায়ী আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) এ পর্যন্ত সহস্রাধিক নির্বাচন পরিচালনা করেছে। নির্বাচনগুলো মোটামুটি ভালো হয়েছে। সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। বিশেষ কোন অভিযোগ আসেনি। দু’চারটা বিচ্ছিন্ন ঘটানা ঘটেছে এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
‘ইসির উপর কোন চাপ আছে কিনা’ এ প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের উপর কোন মহলের চাপ নেই। পত্র-পত্রিকায় দেখছেন বিদেশিরা আসছেন। আমরা সংবিধান মেনে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি কোন চাপ আমরা অনুভব করছিনা।
প্রশাসনের সহযোগিতা নিয়ে সিইসি বলেন, এ কমিশনের আন্ডারে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতে আমরা পর্যাপ্ত প্রশাসনের সহযোগিতা পেয়েছি। আমি আশা করি আগামী দ্বাদশ নির্বাচনেও পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
আগামী নির্বাচনের বড় চ্যালেন্স কী? এ প্রসঙ্গে তিনি বলেন, বড় দলগুলো নির্বাচনে অংশ না নিলে চ্যালেঞ্জের মুখে পড়বে ইসি। তিনি আরও বলেন, সংকট নির্বাচন কমিশনে নয়, সংকট রাজনীতিতে।
আরপিও সংশোধন নিয়ে তিনি বলেন, আরপিও আমাদের পরামর্শে সংশোধন করা হয়েছে। এতে আমাদের ক্ষমতা আরো বেড়েছে।

নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি বলেন, আমাদের উপর আন্তর্জাতিক কোন চাপ নেই। তারা আমাদের সাথে দেখা সাক্ষাত করে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা করেছেন। যুক্তরাষ্ট্রের বিষয়টি একটি আন্ত রাষ্ট্রীয় বিষয় নির্বাচন কমিশনের বিষয় নয়। ভিয়ানা কনভেনশন অনুযায়ী তারা সরকারের সঙ্গে আলোচনা করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট