বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Title :
বিস্ফোরক আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে আইনজীবীদের ওপর হস্তক্ষেপ বন্ধ হোক পেশাগত স্বাধীনতা, আদালতের নিরাপত্তা ও আইনের শাসনের সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা জরুরি মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে নিরাপত্তা অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ বার্ধক্য ও অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন হাসিনা সমর্থকদের সহিংসতা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘সরকারকে অস্থিতিশীল করতে ছোট আকারের বিদ্রোহ’—চাপ বাড়ছে ঢাকা-দিল্লি সম্পর্কে তারকাখ্যাতি বনাম সক্রিয় রাজনীতি: সাফল্য, সংকট ও সমসাময়িক বাস্তবতা। যে আগুন ছড়িয়ে গেল সর্বখানে, তার দহন শুধু স্থাপনায় নয় ঐতিহ্যের আগুন: স্থাপনা পুড়লে শুধু ইট-পাথর নয়, পুড়ে যায় জাতির ইতিহাস আগামীকাল রাজধানীতে ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান

টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে ডেনমার্কের সঙ্গে সমঝোতা স্মারক সই।

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৫৫০ বার পড়া হয়েছে

টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে ডেনমার্কের সঙ্গে সমঝোতা স্মারক সই।

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১৮ আগষ্ট ২০২৩।

খাদ্য নিরাপত্তা ও টেকসই খাদ্য উৎপাদনে দুদেশের অংশীদারত্বকে আরও জোরদার করতে নতুন করে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ডেনমার্ক।

পারস্পরিক সুবিধার্থে ‘সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেইজমেন্ট’-এর মতো দুদেশের মধ্যে খাদ্য ও কৃষিখাতেও একটি দীর্ঘস্থায়ী অংশীদারত্বমূলক সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ও ডেনমার্ক।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনের উপস্থিতিতে খাদ্য মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুড সেফটি অথরিটির (বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ) চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার; ঢাকায় ডেনমার্ক দূতাবাসের চার্জ ডি-অ্যাফেয়ার্স অ্যান্ডার্স কার্লসেন; দূতাবাসের সেক্টর কাউন্সিলর মারিয়া নুডসেন খাদ্য ও কৃষি খাতে তাদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার এবং খাদ্য নিরাপত্তা এবং খাদ্য উৎপাদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার জন্য উভয় দেশের পক্ষে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমঝোতা স্মারকটির লক্ষ্য দুটি বিশ্বস্ত ও বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে খাদ্য নিরাপত্তা এবং টেকসই খাদ্য উৎপাদনের বিষয়ে কৌশলগত খাতে সহযোগিতা বৃদ্ধি করা এবং বৈজ্ঞানিক, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বলেন, ‘বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যাত্রায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর সত্যিই একটি বড় মাইলফলক।’

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার বলেন, ‘যেহেতু আমরা আমাদের নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার জন্য সচেষ্ট; তাই এই সহযোগিতা চুক্তি আমাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে সহায়তা করবে।’

মি. কার্লসেন বলেন, ‘ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে গত ৫০ বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে নিতে পেরে আমরা আনন্দিত।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট