রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Title :
কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার।

একাদশে ভর্তি ১০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮২ বার পড়া হয়েছে

একাদশে ভর্তি
১০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে।
নিউজ ডেস্ক আদালত বার্তা : সেপ্টেম্বর ০৭, ২০২৩

শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের ‘প্রাথমিক নিশ্চায়ন’ প্রক্রিয়া। শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনলাইনে এ নিশ্চায়ন করতে পারছেন। ৩৩৫ টাকা ফি পরিশোধ করে এ নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

আগামী ১০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিশ্চায়ন না করলে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের নির্বাচন বাতিল বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে তাদের আবার নতুন করে আবেদন করতে হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে একাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আবেদন করেও কলেজ পাননি ৪৫ হাজার ১৮৩ জন।

পছন্দের কলেজ না পেলেও করতে হবে নিশ্চায়ন: অনেকে পছন্দের কলেজ পাননি। এজন্য তারা প্রাথমিক নিশ্চায়ন নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা বলছেন, পছন্দের কলেজ না পেলেও শিক্ষার্থীদের প্রথম ধাপে নিশ্চায়ন করতে হবে।

তারা জানান, কারও হয়তো প্রথম পছন্দ ছিল ঢাকা কলেজ, কিন্তু তৃতীয় পছন্দ দেওয়া ছিল অন্য একটি কলেজ। ফলাফলের ভিত্তিতে কলেজ দেওয়ায় শিক্ষার্থীদের হয়তো দুই-তিন নম্বরে দেওয়া পছন্দের কলেজ পেয়েছেন।

যারা এমন প্রথমদিকের পছন্দের কলেজ পাননি, তাদেরও এখন নিশ্চায়ন করে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। যদি কেউ নিশ্চায়ন না করেন, তবে তার মাইগ্রেশনের অপশন বন্ধ হয়ে যাবে। তাকে নতুন করে আবেদন করতে হবে। এতে তৃতীয় যে কলেজ পেয়েছিল সেটিও পরে নাও পেতে পারেন। এতে তাকে দুই কূলই হারাতে হবে।

দ্বিতীয়-তৃতীয় ধাপে আবেদন: এদিকে, একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১২-১৪ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

এরপর ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে।

আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট