রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

সরকার চালানো নিয়ে ভয়াবহ বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র।অচলের পথে মার্কিন সরকার।

  • প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৮ বার পড়া হয়েছে

সরকার চালানো নিয়ে ভয়াবহ বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র।অচলের পথে মার্কিন সরকার।

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ৩০ সেপ্টেম্বর ২০২৩
এক দশকে চতুর্থ শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র।সরকার চালানো নিয়ে ভয়াবহ বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের কট্টরপন্থি রিপাবলিকানরা (হাউজ অব রেপ্রেজেন্টিটিভস) শুক্রবার সরকারকে অস্থায়ীভাবে অর্থায়নের প্রস্তাবিত একটি বিল প্রত্যাখ্যান করেছে। এতে রবিবার থেকে ফেডারেল সংস্থাগুলো বন্ধ হয়ে যাবে আংশিকভাবে। অচল হয়ে পড়বে বাইডেন সরকার।

সরকারকে তহবিল দেয়ার জন্য শনিবারের সময়সীমার ঠিক এক দিন আগে বিলটি হাউজে পাস হতে ব্যর্থ হলো। এমন অবস্থায় সরকারের শাটডাউন ঠেকাতে সামান্য কিছু বিকল্প থাকছে। ফেডারেল কর্মীদের ছুটি দীর্ঘ করা হতে পারে। সামরিক বাহিনীকে কাজ করতে হতে পারে বেতন ছাড়াই। গত এক দশকে যুক্তরাষ্ট্রে এটি হতে যাচ্ছে চতুর্থ শাটডাউন।

রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সচল রাখতে স্থানীয় সময় শুক্রবার স্বল্পমেয়াদি তহবিল বিল পাসের চেষ্টা হয়েছিল পার্লামেন্টের নিম্নকক্ষে। তবে সেখানে রিপাবলিকানদের আপত্তিতে বিলটি অনুমোদন পায়নি। চূড়ান্ত পর্বে বিলের বিপক্ষে ২৩২ এবং পক্ষে ১৯৮টি ভোট পড়ে।
হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি অবশ্য আশা ছাড়ছেন না। চেম্বারে শনিবার আবার ভোট হওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট