রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

মুজিব: একটি জাতির রূপকার’ থেকে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৫৭৫ বার পড়া হয়েছে

মুজিব: একটি জাতির রূপকার’ থেকে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি: প্রধানমন্ত্রী

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা ঃ ১৩ অক্টোবর ২০২৩।

মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র থেকে জাতি ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে জানতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁও‌য়ে বাংলা‌দেশ ফিল্ম আর্কাই‌ভে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি জীবনভিত্তিক ছবি। এ ছবির মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারব।’

এসময় চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকুশলী, যারা স্ক্রিপ্ট তৈরি করেছেন, গল্প লিখেছেন এবং নির্মাণ কাজে যারা ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন, ‘আগামীকাল পুরো বাংলাদেশে মুজিব: একটি জাতির রূপকার ছবিটি মুক্তি পাবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট