রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

৭ আর্থিক প্রতিষ্ঠানকে কঠোর বার্তা কেন্দ্রীয় ব্যাংকের

  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে

৭ আর্থিক প্রতিষ্ঠানকে কঠোর বার্তা কেন্দ্রীয় ব্যাংকের
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৬ অক্টোবর ২০২৩
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে দিন দিন খেলাপি ঋণ বাড়ছে। তাই এসব প্রতিষ্ঠানকে মূলধন সংরক্ষণসহ খেলাপি ঋণ কমিয়ে আনতে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।রোববার (১৬ আক্টোবর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে সাত আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে এই বার্তা দেওয়া হয়।


গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
ইতোমধ্যে বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান প্রভিশন ঘাটতিতে পড়েছে। এর মধ্যে অস্তিত্ব সংকটে পড়েছে ৭টি প্রতিষ্ঠান। সমস্যা সমাধানে আর্থিক প্রতিষ্ঠানের পরিকল্পনা দ্রুত কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্বাহী পরিচালক, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে দ্রুত পরিকল্পনা চাওয়া হয়েছে। যাতে আগামী ডিসেম্বরের মধ্যেই মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ কমে আসে।

বৈঠকে সাত প্রতিষ্ঠানকে নিজ নিজ কোম্পানির মূলধন সংরক্ষণ পরিকল্পনা জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়। শিগগিরই বাকি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনার আওতায় নিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, একেকটি প্রতিষ্ঠানের সমস্যা এক এক রকমের। তাই সমস্যা সমাধানের পরিকল্পনা তাদের কাছ থেকে আসা উচিত। তবেই সঠিক সমাধান পাওয়া যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান উন্নতি দেখতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২৭ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমডিদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক সভায় জানানো হয়, দেশের ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৫টিতে খেলাপি ঋণ ৩২ শতাংশের বেশি। এ পরিস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ দেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ-জুন এই ৩ মাসে আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ২ হাজার ৯৬ কোটি টাকা বা প্রায় ৩ শতাংশ বেড়েছে। এই খাতে জুন শেষে মোট খেলাপি ঋণের অঙ্ক বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৯৫১ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ২৭ দশমিক ৬৫ শতাংশ। মার্চ শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ছিল মোট ঋণের ২৫ শতাংশ। যা টাকার অঙ্কে ছিল ১৭ হাজার ৮৫৫ কোটি ।
৭ আর্থিক প্রতিষ্ঠান কঠোর বার্তা কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট