মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Title :
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়। 

প্রত্যাশিত স্থানে সমাবেশের অনুমতি পাচ্ছে আ.লীগ-বিএনপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

প্রত্যাশিত স্থানে সমাবেশের অনুমতি পাচ্ছে আ.লীগ-বিএনপি
নিউজ ডেস্ক আদালত বার্তা :২৬ অক্টোবর, ২০২৩

প্রত্যাশিত স্থানে সমাবেশের অনুমতি পাচ্ছে আ.লীগ-বিএনপি
প্রত্যাশিত স্থানেই সমাবেশের অনুমতি পেতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি। তবে প্রত্যাশিত স্থানে সমাবেশের অনুমতি দিলেও রাজধানীজুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত আনুষ্ঠানিক অনুমতি না দিলেও শুক্রবার (২৭ অক্টোবর) এ বিষয়ে অনুমতি দেওয়া হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘এখনও লিখিতভাবে কোনও দলকে অনুমতি দেওয়া হয়নি। তবে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি। শুক্রবার বিকালে বিষয়টি জানানো হবে।’
তিনি বলেন, এখনো লিখিতভাবে কোনো দলকে অনুমতি দেয়া হয়নি। আগামীকাল (শুক্রবার) সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। ঢাকার প্রবেশমুখে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসবে ও তল্লাশি করা হবে।
একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল জামায়াত। কিন্তু দলটিকে কোনোভাবেই সমাবেশ করতে মাঠে নামতে দিতে রাজি নয় পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সমাবেশ করা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। কিন্তু সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে সমাবেশ অনুষ্ঠিত হলে শহরে বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে রাজনৈতিক দলগুলোকে সড়ক এড়িয়ে কোনও খোলা জায়গা বা মাঠে সমাবেশ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছামতো জায়গায় সমাবেশ করতে চায়। এ জন্য তারা পুলিশের পক্ষ থেকে দেওয়া সব শর্ত পালন করবে বলে কথা দিয়েছে। রাজনৈতিক দলগুলোকে এ কারণে নিজ নিজ পছন্দমতো জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে।
ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার ডিএমপির হেডকোয়ার্টারে অন্তত চার দফা বৈঠক করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের স্থান নির্ধারণসহ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রাথমিকভাবে আওয়ামী লীগকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ও বিএনপিকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি শুক্রবার বিকালে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে জানানো হবে। চিঠিতে দুটি দলকেই ২৫ থেকে ৩০টি শর্ত দেওয়া হবে।
জাতীয় নির্বাচন সামনে রেখে এক দফার যুগপৎ আন্দোলনে থাকা বিএনপি বলছে, দেশে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এ কারণে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির মধ্য দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় দলটি।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সংবিধানের ব্যত্যয় করার কোনো সুযোগ নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট