রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

মেট্রোরেল এখনই যাত্রীগণের মনে জায়গা করে নিয়েছে’।

  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৬০৪ বার পড়া হয়েছে

‘মেট্রোরেল এখনই যাত্রীগণের মনে জায়গা করে নিয়েছে’।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক,আদালত বার্তা ঃ ৮ নভেম্বর ২০২৩

প্রথম মেট্রোটি উত্তরা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে যায় এবং ঠিক ৮টা ০৩ মিনিটে মতিঝিল পৌঁছায়; এই ২১ কিমি দীর্ঘ পথ অতিক্রম করতে মাত্র ৩৩ মিনিট সময় লাগে।

সকালে আগারগাঁও স্টেশনে মেট্রোর টিকিট সংগ্রহ করতে যাত্রীদের ভিড়;
“উত্তরা থেকে মতিঝিলে অফিস যাবার কথা ভাবলেই আমার দুঃস্বপ্ন হতো। আর এখন মাত্র ৩৩ মিনিটে অফিসে পৌঁছে সব স্বপ্নের মতো মনে হচ্ছে।”
প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন অফিসগামী যাএীগন।
“সকাল সাড়ে ৭টায় উত্তরা থেকে মেট্রোরেলে চড়ে সকাল ৮টা ০৫ মিনিটে মতিঝিল এসে পৌঁছে যায় যাএীগন। মেট্রোতে চড়ে  সবার মুখে ছিল তৃপ্তির হাসি।
পল্লবী থেকে আসা যাএীগন বলেন মতিঝিল  পৌঁছাতে এতোদিন তার দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতো।
অথচ আজ ২০ মিনিটের একটু বেশি সময় লেগেছে।
যাএীগন  বলেন, “মেট্রোতে প্রচুর ভিড় ছিল, কিন্তু সবাই অনেক খুশিও ছিল, কারণ তাদের জন্য আগে এর চেয়ে দ্রুতগামী কোনো যাতায়াত মাধ্যম ছিল না।”
এখন যাএীগনোর একটাই আফসোস,  বিকেলে ফেরার সময় মেট্রো ব্যবহার করতে পারবেন না কারণ বর্তমানে আগারগাঁও-মতিঝিল রুটে সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্তই মেট্রোর পরিষেবা মিলছে।
আনন্দের সাথে যাএীগন বলেন, “মেট্রো ইতিমধ্যেই আমাদের মনে জায়গা করে নিয়েছে।”
শনিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল সেকশনের উদ্বোধন করেন। রবিবার থেকে জনসাধারণের চলাচলের জন্য তা উন্মুক্ত করা হয়েছে।

প্রথম মেট্রোটি উত্তরা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে যায় এবং ঠিক ৮টা ০৩ মিনিটে মতিঝিল পৌঁছায়; এই ২১ কিমি দীর্ঘ পথ অতিক্রম করতে মাত্র ৩৩ মিনিট সময় লাগে, যা পাড়ি দিতে আগে কয়েক ঘণ্টা লেগে যেত।সরেজমিনে আগারগাঁও থেকে মতিঝিল গিয়ে দেখা যায়, মতিঝিলগামী ট্রেনে বেশি ভিড় ছিল, কেননা এই যাত্রীদের বেশিরভাগই ছিলেন অফিসগামী।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এমএনএ সিদ্দিক জানান, আপাতত আগারগাঁও ও মতিঝিলের মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। সকাল সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট