বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
মানবতাবিরোধী অপরাধ: সালমান-জিয়াউলদের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন বার কাউন্সিলে নাকচ শিক্ষক নিয়োগ মামলায় জালিয়াতি: আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ আপিল বিভাগের বেলা ১১টায় এসে ২টায় চলে যাওয়া চলবে না’: বিচারকদের প্রতি আইনমন্ত্রীর কড়া বার্তা কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড আইনজীবীর ভুলে মক্কেলকে ভোগান্তিতে ফেলা উচিত নয়: হাইকোর্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: ৫ আগস্টের আলোচিত ভিডিও, নিখোঁজের পর তুরাগে মৃত্যু—রহস্য ঘনীভূত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন: আইনি অধিকার ও আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের অভিযোগ ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন: দৈনিক সাড়ে তিন হাজার পর্যটকের সীমা ও পরিবেশবিধির কড়া নজরদারি। কণ্ঠশীলনের ‘শ্রুতি সমাহার’: এক মঞ্চে চার প্রযোজনার নান্দনিক পরিবেশনা আইনজীবীর সিল জালিয়াতি করে ভুয়া দলিল: ফেঁসে যাচ্ছেন আসল আইনজীবীরা, ঢাকা বার থেকে টাউট আটক।

করোনার সংক্রমণ ঠেকাতে স্পেনের ১০ শহরে জরুরি অবস্থা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১৩২৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্পেনের রাজধানী মাদ্রিদ ছাড়াও আশপাশের আরও ৯ শহরে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, রাজধানী মাদ্রিদসহ আশপাশের ৯টি শহরে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ১৫ দিন।

এর আগে কর্তৃপক্ষ যে আশিংক লকডাউন বিধিনিষেধ জারি করেছিলে তার বিরুদ্ধে আদালত নির্দেশ দেয়ার পরই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। করোনার সংক্রমণ হ্রাস পেয়েছে এবং এই জরুরি অবস্থা অযৌক্তিক বলে মনে করছেন মাদ্রিদের বাসিন্দারা।

মাদ্রিদের স্বাস্থ্যমন্ত্রী এনরিক রুইজ এসকুয়েডেরো বলছে, ‘ইতোমধ্যে জারি থাকা বিধিনিষেধ কাজ করছে। জাতীয় সরকারের এই আদেশ এমন পদক্ষেপ যা মাদ্রিদের কোনো বাসিন্দার কাছেই বোধগম্য নয়।’

স্থানীয় সরকারের বিরোধিতা সত্ত্বেও গত শুক্রবার মাদ্রিদ ও আশপাশের ৯ শহরে যাতায়তকারী অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে স্পেন সরকার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট