বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Title :
আদালতে সাড়ে ৪৮ লাখ মামলার পাহাড়: আপিল বিভাগে বিচারক মাত্র ৫, স্থবির বিচারপ্রক্রিয়া সাবেক প্রতিমন্ত্রী ও এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার ঘটনার সময়, স্থান ও ধরন আলাদা হলেও একই পক্ষগুলোর মধ্যে উভয় মামলার বিচার একই আদালতে সম্ভব: সুপ্রিম কোর্টের নজির গ্রেপ্তার ও রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন ক্ষমতার পালাবদলে ফিকে অনুগত বলয়, সামনে দুর্নীতির মামলার শঙ্কা মিরপুর চিড়িয়াখানায় সৌখিন মৎস্যশিকারিদের মিলনমেলা: ২ হাজার টাকায় মিলছে বিশাল আকারের মাছ ধরার সুযোগ রাউজান সিনিয়র সিভিল জজ আদালতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে অর্ধশতাধিক মামলার নথি ও আসবাবপত্র আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ: আইনের ১১(৮) ধারা থাকলেও বার কাউন্সিলের অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের হাজিরা: আইনি সুযোগ বনাম বার কাউন্সিলের সিদ্ধান্ত নবান্নের আমেজ ও কুয়াশাচ্ছন্ন সকালে গ্রাম থেকে শহরে উৎসবের আবহ বিসিএম অর্থনৈতিক করিডর: বাণিজ্যিক সম্ভাবনা ও সার্বভৌম স্বার্থের সমীকরণ বাদী নিজেই বলছেন সে মামলার ‘আসামি নন’, তবুও দুই বছর ধরে কারাগারে: আইনি মারপ্যাঁচে অসহায় বিচারপ্রার্থীর দীর্ঘশ্বাস

মহানবী (স.)’কে কটূক্তি : ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের হামলা

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ১৬৬১ বার পড়া হয়েছে

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি।

শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর থেকে এই হামলার চালানো হয় বলে কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

হামলার শিকার হওয়ার ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে প্রকৃত কনটেন্ট দেখা যাচ্ছে না। বরং হ্যাকারদের একটি বার্তা দেখাচ্ছে। তাহলো- মহানবী (সা.) কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এইরকম হামলা চলতেই থাকবে।

ওয়েবসাইটগুলো হ্যাকের দাবি করা হয়েছে, ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও।

সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যাক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সকলের আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকবো।

সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে।

তিনি বলেন, সবগুলো আমরা প্রকাশ করিনি এখনও। সর্বশেষ মোট ৮টি ওয়েব সাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হামলা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট