রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

যারা রেলে আগুন দিয়ে চারটি প্রাণ কেড়ে নিয়েছে তাদের কোন ক্ষমা নেই,কাদের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৫ বার পড়া হয়েছে

যারা রেলে আগুন দিয়ে চারটি প্রাণ কেড়ে নিয়েছে তাদের কোন ক্ষমা নেই,কাদের
নিউজ ডেস্ক আদালত বার্তা : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

যারা রেলে আগুন দিয়ে চারটি প্রাণ কেড়ে নিয়েছে তাদের কোন ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীনদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকালে বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আয়োজিত বিজয় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, অগ্নিসংযোগে চারটি তাজা প্রাণ ঝরে গেল। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে সেই রকম দৃশ্য দেখতে পেলাম। তাদের ক্ষমা নেই।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিএনপি হচ্ছে স্বার্থের রক্ষক। যারা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করে না, তারা ভোট নিয়ে ধর্মের কথা বলে।

তিনি আরো বলেন, গত ২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া, তাদের নেতা নেই; নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে, ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে।

বিএনপির আন্দোলন ভুয়া। তারা এই বছর পারল না। আগামী বছর আবার করবে আন্দোলন। তারেক রহমানের সাহস নেই। থাকলে এখানে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হবে না।

বিএনপি নেতা-কর্মীদের জেলে থাকা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: বিএনপির নেতা-কর্মীরা জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়ে গেছে।

ঢাকা জেলার ১৯টি আসনে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন , এই সময় তিনি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন: যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট