1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সংসদের অধিবেশন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি - আদালত বার্তা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ। একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে।

সংসদের অধিবেশন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

সংসদের অধিবেশন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ৩১ জানুয়ারি ২০২৪
সংসদের অধিবেশন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি
জাতীয় সংসদের বৈঠক আগামী ৪ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই মুলতবি ঘোষণা করেন।

এর আগে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভাষণ দেন।

বিকেল তিনটায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাবকে সমর্থন দেন। পরে কণ্ঠভোটে বিষয়টি সংসদে পাস হয়।

বিগত সময়ে যারা মৃত্যুবরণ করেছেন   মহান জাতীয় সংসদে তাদের নামে  শোক প্রস্তাব করা হয়।

এরপর সংসদে বিরতি ঘোষণা করা হয়। বিরতির সময় রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শরামিন চৌধুরী। পরে ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচন করেন সংসদ সদস্যরা।

এরপর নতুন এমপিদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, জানুয়ারি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে জয় লাভ করে আপনারা সংসদে এসেছেন। বাংলাদেশের গণতন্ত্রের যাত্রায় দ্বাদশ সংসদ যুক্ত করেছে এক নতুন অধ্যায়।

প্রথম অধিবেশনে ১২ ব্যক্তি ও বিভিন্ন দুর্ঘটনার জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট