1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু - আদালত বার্তা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ। একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে।

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিউজ ডেস্ক আদালত বার্তা : ফেব্রুয়ারি ৬, ২০২৪
সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির এ কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই অনেক আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারছেন।

আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সেই জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শৃঙ্খলার দায়িত্বে থাকা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন (রিয়াজ) বলেন, “উৎসবমুখর পরিবেশে সকাল থেকে এখানে আগ্রহী প্রার্থীরা আসছেন এবং একজনই কেবল ভেতরে প্রবেশ করতে পারছেন। সার্বিক পরিবেশ সুন্দর রাখতে রাখতে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করছি।”

কার্যালয়ের ভেতরে ঘুরে দেখা যায়, প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রত্যাশীরা। এক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। আর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে।

তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে আগে থেকেই দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

উল্লেখ্য, মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। এই তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট