বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই

সৌদি আরবের আকাশে সোমবার (৮ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

  • প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৬০৭ বার পড়া হয়েছে

সৌদি আরবের আকাশে সোমবার (৮ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

নিউজ ডেস্ক আদালত বার্তা : এপ্রিল ৮, ২০২৪
ঈদ কবে জানাল সৌদি আরব
সৌদি আরবের আকাশে সোমবার (৮ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, “আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।”
সোমবার সৌদি আরবে ছিল ২৯ রমজান। চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ৩০ রমজান পূর্ণ হবে।
এদিকে সাধারণত সৌদি আরবের পরের দিন বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হয় এবং তার পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। সেই হিসেবে দেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে। তবে চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
ইসলামিক চন্দ্র পঞ্জিকা অনুযায়ী নবম মাস হলো রমজান। আর ১০তম মাস শাওয়াল, যার প্রথম দিন সারা বিশ্বেই ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়। আরবি শব্দ শাওয়ালের ভাষান্তর দাঁড়ায়, রোজা ভাঙার উৎসব।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বেই মুসলিমরা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে মাসের প্রথম দিন ঈদ উৎসব উদযাপন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট