শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল বিদ্যমান সংবিধান স্বীকৃতি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রত্যাশার আলো জাতীয় অভিভাবকত্ব ও সাংবিধানিক মর্যাদার নতুন দিগন্ত এলএনজি মজুত শেষ, এক্সিলারেট টার্মিনাল বন্ধ ফের তীব্র গ্যাস সংকট, চাপে বিদ্যুৎ-শিল্প-বাসাবাড়ি ডাকসু নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম শুরু অংশীজনের মতামত, হলের পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার উদ্যোগ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানমন্ডি ৩২ স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস–আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে।

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৩১ মে ২০২৪।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে জীবনযাত্রার মান যেমন উন্নত হচ্ছে যোগাযোগ সহজ হয়ার ফলে মানুষ এখন শহর কেন্দ্রিক না হয়ে শহর থেকে পার্শ্ববর্তী জায়গায়ও থাকার জন্য আগ্রহী হয়ে উঠছেন।

যোগাযোগ ব্যবস্থার মধ্যে সবার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে রেল যোগাযোগ।রেল যোগাযোগ ব্যবস্থার মধ্যে কোন যানজট পরিলক্ষিত না হওয়ার কারণে অতি দ্রুত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে যার কারনে সবার কাছে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত।

সর্বোপরি সব দিক বিবেচনা করে সরকার রেল ব্যবস্থাকে বিশেষ করে মেট্রো রেল কে ঢাকার আশেপাশের জেলাগুলির সাথে সংযুক্ত করার জন্য বেশি আগ্রহী হয়ে উঠেছেন সেই লক্ষ্যেই ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্ক। ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে। ২০৩০ সালের মধ্যে এমআরটি লাইন-২ মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রোরেলের নেটওয়ার্কে যুক্ত হবে।

এ ছাড়া এমআরটি লাইন-৬ এবং এমআরটি লাইন-১ মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলা। এমআরটি লাইন-৫ নর্দান রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলা যুক্ত হবে। এমআরটি লাইন-৫ সাউর্দান ও এমআরটি লাইন-৪ সম্প্রসারিত হবে নারায়ণগঞ্জ থেকে ভুলতা ও কাঁচপুর পর্যন্ত।

২০৪১ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান।
BANGLADESH METRO RAILWAY INFORMATION(বাংলাদেশ মেট্রোরেলের তথ্য)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট