রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Title :
চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুসংবাদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৬২৪ বার পড়া হয়েছে

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুসংবাদ
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৮ জুন ২০২৪
দীর্ঘ দুই মাস আট দিন পর পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন ক্যাবল সংযোগ স্টেশন থেকে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস (বিএসসিপিএলসি)।

এ বিষয়ে কোম্পনিটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ জানান, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার জলসীমায় ফাইবার ক্যাবল কাটা পড়ায় গত ১৯ এপ্রিল দিনগত রাত ১২টার দিক থেকে সীমিউই-৫ সেবা বন্ধ হয়ে যায়। ফলে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দিলে কক্সবাজার সিমিউই-৪ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেওয়া হয়েছিল।

বিচ্ছিন্ন হওয়ার পর দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ৬০ শতাংশের বেশি ব্যান্ডউইথ প্রথম সাবমেরিন ক্যাবলে শিফটিং করা হয়েছিল জানিয়ে তিনি আরও জানান, যা দিয়ে বিকল্প উপায়ে দেশে ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। আগামি দু-এক দিনের মধ্যে সীমিউই-৪ থেকে সীমিউই-৫ এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে। ফলে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে।

২০১৭ সালের ৬ জানুয়ারি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ টেরাবাইট গতির ইন্টারনেট দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৫ স্টেশন গড়ে তোলা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট