রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
রবীন্দ্র সরোবরে নাচ-গানে শুরু ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’: নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা বাথরুমে সরকারি ওষুধের স্তূপ স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল দেশে চলমান গ্যাস সংকটে ভোগান্তি ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল আসছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট, আইনজীবী সম্প্রদায়ের জরুরি সংস্কারের প্রয়োজন কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা মেট্রো রেখে মনোরেলে মনোযোগ “ওকালতি পেশার মূলমন্ত্র হলো গুরু শিক্ষা” আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

TRP বিধিমালা বাতিল, NBR ভবনে স্পেস বরাদ্দের দাবিতে আয়কর আইনজীবীদের মানববন্ধন। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৮০৭ বার পড়া হয়েছে

TRP বিধিমালা বাতিল, NBR ভবনে স্পেস বরাদ্দের দাবিতে আয়কর আইনজীবীদের মানববন্ধন।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৮জুন ২০২৩

“ট্যাক্স রিটার্ন প্রিপারার (TRP) বিধিমালা বাতিল এবং আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা/স্পেস বরাদ্দ ও হস্তান্তর” এর দাবিতে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) ও ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে এক “মানববন্ধন” কর্মসূচী গতকাল  ০৭/০৬/২০২৩ ইং তারিখ রোজ বুধবার সকাল নয়টায় প্লট # এফ- ১/এ, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকাস্থ জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর সামনে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, বিগত ২৩ শে মে, ২০২৩ ইং তারিখে এক এস.আর.ও. নং ১৬৮/আইন/আয়কর/২০২৩ এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স রিটার্ন প্রিপারার (TRP) নিয়োগ সম্পর্কিত NBRএক বিধিমালা জারি করে। উক্ত জারিকৃত বিধিমালাটি একটি কালো আইন, যা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৭৪(২)(এফ) এর সাথে সাংঘর্ষিক বিধায় বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) ও ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে এই “মানববন্ধন” কর্মসূচীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর সভাপতি সাবেক এমপি এডভোকেট জনাব মোঃ সোহরাব উদ্দিন, মহাসচিব এডভোকেট জনাব মোঃ খোরশেদ আলম, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন-এর সভাপতি এডভোকেট জনাব বি,এন, দুলাল, সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মোঃ তৌহিদুজ্জামান খান (দিপু) সহ হাজার হাজার নবীন-প্রবীণ আইনজীবীবৃন্দ। মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণকারী সকলেই ট্যাক্স রিটার্ন প্রিপারার (TRP) বিধিমালা বাতিল এবং আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা/স্পেস বরাদ্দ ও হস্তান্তরের জোর দাবি জানান।

এছাড়া তারা উল্লেখ করেন যে, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বার হতে ইস্যুকৃত আইনজীবী পরিচয়পত্রের পরিবর্তে ভিজিটর্স পাসের যে প্রবর্তন ইদানীং এনবিআর করেছে, তা একাধারে বার কাউন্সিল আইনের পরিপন্থী এবং একই সাথে একজন করদাতার আত্মপক্ষ সমর্থনের মৌলিক অধিকারের পরিপন্থী। এনবিআর এর চেয়ারম্যান এরূপ বিমাতা সুলভ ও বেআইনি প্রথা প্রবর্তনের বিরুদ্ধে উপস্থিত নেতৃবৃন্দগণ ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। তারা আরো উল্লেখ করেন যে, এনবিআর এর বর্তমান চেয়ারম্যান এরূপ বেআইনি পদক্ষেপ গ্রহণ করে প্রকারান্তরে জনগণের নিকট সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছেন এবং সরকারের প্রতি জনগণের অনাস্থার অনভিপ্রেত বিকাশ ঘটাচ্ছেন। বক্তাগণ আরো উল্লেখ করেন যে, ইতিপূর্বেও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ১৭৪এফ ধারায় অবৈধ প্রতিস্থাপনের যে অপচেষ্টা এনবিআর এর কতিপয় কর্মচারী ও কর্মকর্তাগণ করতে চেয়েছিলেন, তার বিরুদ্ধে সচেতন আইনজীবী সমাজের মানববন্ধন ও আন্দোলনের প্রেক্ষিতে উক্ত প্রস্তাবিত কালো আইন মহান জাতীয় সংসদেই অনাস্থা ভোটে বাতিল হয়ে যায়। বক্তাগণ জাতীয় রাজস্বের স্বার্থে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত রাখতে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews