মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

আওয়ামী লীগ  ও বিএনপিসহ সব দলকে সংলাপে ডাকলো ইসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ  ও বিএনপিসহ সব দলকে সংলাপে ডাকলো ইসি
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ, ৩১ অক্টোবর, ২০২৩

আ. লীগ ও বিএনপিসহ সব দলকে সংলাপে ডাকলো ইসি
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষবারের মতো আগামী শনিবার (৪ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এদিন একই সঙ্গে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৪৪ দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের বড় প্রধান দুই রাজনৈতিক দলের মতবিরোধ তুঙ্গে। বিএনপির চাওয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অন্যদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে অনড় আওয়ামী লীগ। এমন পরিস্থিতে বিএনপির চলমান আন্দোলনের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসার উদ্যোগ নিলো নির্বাচন কমিশন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আধা সরকারি চিঠি দিয়েছিলেন। তবে বিএনপি ওই আমন্ত্রণে সাড়া দেয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট