1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আরও ৪৪ দেশে নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব পাবেন - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা,

আরও ৪৪ দেশে নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব পাবেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আরও ৪৪ দেশে নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব পাবেন

ডেস্ক নিউজ আদালত বার্তা :২৮ফেব্রুয়ারি ২০২৩।

 

নতুন করে বিশ্বের ৪৪টি দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বিষয়ে শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানানো উপলক্ষ্যে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

এর আগে ৫৭ দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের এ ধরনের সুবিধা দিয়েছে সরকার। সবমিলিয়ে এখন ১০১টি দেশের ক্ষেত্রে সরকার এমন সুবিধা দিল।

তবে যেসব দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশিরা দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তারা এ সুবিধা পাবেন না।

বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশি নাগরিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ৪৪টি দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকা মহাদেশের ১৯টি, দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি, ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি এবং ওশেনিয়া মহাদেশের শুধুমাত্র ফিজির নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্বের সুবিধা দেওয়া হবে।

যেসব দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিরা এ সুবিধা পাবেন- আফ্রিকা মহাদেশের মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিশিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোনায়া এবং মরিশাস। দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকেুয়েডর, চিলি, উরগুয়ে এবং গ্যায়ানা। ক্যারিবিয়ান অঞ্চলের কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিউস ও নেভিস এবং ওশেনিয়া মহাদেশের ফিজি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট