রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

একটা মাএ সন্তান, খুব যত্ন করে বড় করেছি —কক্সবাজারে নিখোঁজ  অরিএর  বাবা। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

একটা মাএ সন্তান, খুব যত্ন করে বড় করেছি —কক্সবাজারে নিখোঁজ  অরিএর  বাবা। 

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৮ জুলাই ২০২৫।

প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষে গতকাল বিকেলে অরিত্র হাসানসহ পাঁচজন সহপাঠী কক্সবাজারে বেড়াতে যান। এর মধ্যে তিনজন আজ সকাল ৭টার দিকে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভে’সে যান। কিছুক্ষণ পর তাঁর এক সহপাঠী কে এম সাদমান রহমানের লা’শ সৈকতে ভেসে এলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নামের অপর দুই সহপাঠী এখনো নি’খোঁ’জ রয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে অরিত্র হাসানের বাবা সাকিব হাসান যা -বললেন—–

‘আমার ছেলে মাংস খুব পছন্দ করে। বাসায় এসে মাংস খাওয়ার কথাও বলেছিল। একটা মাত্র সন্তান। খুব যত্ন করেই বড় করেছি। খুব মেধাবী ছিল ছেলেটা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে পছন্দের বিভাগে ভর্তি হয়েছে। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তি হয়েছে। তার প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। গতকাল রাতে আমার সঙ্গে কথা হয়েছে। তখন সে জানায়, তার বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যাবে। কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে, তাই বললাম কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানাল, সে সমুদ্রসৈকতে গোসল করতে গিয়ে নি’খোঁ’জ আছে।’ কান্নাজড়িত কণ্ঠে অরিত্র হাসানের বাবা সাকিব হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট