1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
এবার মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

এবার মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

এবার মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১১ জুলাই, ২০২৩

এবার মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি
ঢাকার মার্কিন দূতাবাসের কাছে একটি চিঠি লিখেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
চিঠিতে হিরো আলম লিখেছেন, ‘আমি আশরাফুল হোসেন আলম আগামী ১৭ই জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছি। এর আগে ১৬ জুন আমি আপনাদের জানিয়েছিলাম, আমি ভয় পাচ্ছি যে নির্বাচন কমিশন আমার নমিনেশন প্রত্যাখ্যান করবে। তারা শেষ পর্যন্ত তাই করেছিল। তবে পরে আমি আপিল করে নমিনেশন ফেরত পেয়েছিলাম। আমি বিশ্বাস করি, আপনাদের কাছে আমার পাঠানো মেইল তাদের সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
চিঠিতে তিনি আরও বলেন, ‘সম্প্রতি সাততলা বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ নেতার সরাসরি নির্দেশে তিনি এবং তার অনুসারীদের ওপর হামলা হয়। এই ঘটনার প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখান থেকে কোনো ফলাফল ছাড়াই তাকে ফিরতে হয়।’
হিরো আলম ঢাকার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে বলেন, ‘অন্য কোনো উপায় না থাকায় আমি আপনাদের জানানো ও বিবেচনার স্বার্থে এই চিঠি লিখেছি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট