রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান?

কক্সবাজার পৌর নির্বাচনে নৌকার প্রার্থী মাহাবুব জয়ী

  • প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪৭৮ বার পড়া হয়েছে

কক্সবাজার পৌর নির্বাচনে নৌকার প্রার্থী মাহাবুব জয়ী
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১২ জুন ২০২৩,
কক্সবাজার পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ভোট।

ইউপি চেয়ারম্যানপ্রার্থীর বাসায় গুলি-ককটেল বিস্ফোরণ
কক্সবাজার পৌর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে
সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ কক্ষে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন এ ফলাফল ঘোষণা করেন ।
এর আগে সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে নৌকা দিয়েছেন আর জনগণ আমাকে বিজয়ী করেছেন। বর্তমান মেয়র মুজিবুর রহমানের শুরু করা উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা সবাইকে সঙ্গে নিয়ে অব্যাহত রাখবো।
ভোটাররা জানান, ইভিএম মেশিনে ভোট দেওয়ার বিষয়ে আগে অভ্যস্ত ছিলাম না। তাই ভোট দিতে দেরি হয়। অনেক কেন্দ্রে ইভিএমে ত্রুটি ছিল। যা ঠিক করতে সময় লেগেছে। তবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি ভোটাররা।
কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিমুল শর্মা বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ২টি করে সিসিটিভি এবং প্রতি বুথে ১টি করে সিসি ক্যামেরা লাগানো হয়। পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাথে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১২টি র‍্যাবের পেট্রোল টিম, ৭৯০ জন পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিলো।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় কক্সবাজার পৌরসভার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক টহলরত অবস্থায় ছিলেন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, বিগত দিনেও কক্সবাজারে ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি আমরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট