1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপি দায়ী: ওবায়দুল কাদের - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপি দায়ী: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপি দায়ী: ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৩ ডিসেম্বর ২০২৩
গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়?
বুধবার (১৩ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিভিন্ন স্থানে বাসে আগুন ও ট্রেনে নাশকতার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে। এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র। এ নাশকতার মাধমে ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের মাথায় নির্বাচন ছাড়া অন্যকিছু নেই। দেশের জনগণকে সাথে নিয়ে নির্বাচনবিরোধী তৎপরতার জবাব দেয়া হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে, ব্যাপক ভোটারের উপস্থিতি করতে হবে। দেশের মানুষকে ভয় ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, মানুষ নির্বাচনমুখী। গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে রয়েছে।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট