শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Title :
যে আগুন ছড়িয়ে গেল সর্বখানে, তার দহন শুধু স্থাপনায় নয় ঐতিহ্যের আগুন: স্থাপনা পুড়লে শুধু ইট-পাথর নয়, পুড়ে যায় জাতির ইতিহাস আগামীকাল রাজধানীতে ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান সশস্ত্র বাহিনী দিবস ২০২৬: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ পাওয়ার অব অ্যাটর্নি দলিলে সম্পত্তির মালিকানা অর্জিত হয় না; স্বত্ব ঘোষণার মামলা আইনসম্মত নয়: হাইকোর্ট সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ-বহির্গমনে কড়াকড়ি, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক ‘জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট’ সফটওয়্যার চালু করছে সুপ্রিম কোর্ট, ২৯ আদালতে পরীক্ষামূলক ব্যবহার শুরু সমসাময়িক প্রেক্ষাপট ও প্রগতিশীল সমাজের আত্মসমীক্ষা: একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া নাগরিকের স্বদেশ প্রত্যাবর্তনের সাংবিধানিক ও ইমিগ্রেশন আইনি ভিত্তি

চীনে ভিসা ছাড়া প্রবেশের সময়সীমা বাড়ল, সুবিধা পাচ্ছে যারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

চীনে ভিসা ছাড়া প্রবেশের সময়সীমা বাড়ল, সুবিধা পাচ্ছে যারা

নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৫ নভেম্বর, ২০২৫

ভিসা-মুক্ত প্রবেশের (ভিসা-ফ্রি এন্ট্রি) সময়সীমা বাড়িয়েছে চীন। সোমবার (৪ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ফ্রান্স, জার্মানি, স্পেনসহ বিশ্বের ৪৫টি দেশের নাগরিকরা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে।

তবে চীনে ভিসা ছাড়া প্রবেশের সুবিধাপ্রাপ্তদের তালিকায় নেই আমেরিকা, কানাডা ও ব্রিটেনের নাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ নভেম্বর থেকে চীনের ভিসা-মুক্ত প্রবেশ নীতির সুবিধাভোগীদের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে সুইডেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ভিসা-মুক্ত প্রবেশের সময়সীমা বৃদ্ধির সুবিধা পেতে যাচ্ছে ইউরোপের ৩২টি দেশ। এ ছাড়া এ তালিকায় আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আমেরিকা ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ।

উল্লেখ্য, এই তালিকার অনেকগুলো দেশের জন্যই চীনে ভিসা-মুক্ত প্রবেশের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের শেষ নাগাদ। এবারে আরও এক বছরের জন্য এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি।

কোভিড-১৯ অতিমারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এবং দেশটিতে বিদেশিদের সম্পৃক্ততা বাড়াতে চীন কোভিড-পরবর্তী বছরগুলোয় বিশ্বের অনেকগুলো উন্নত অর্থনীতির দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা দিয়েছে।

চীনের ভিসা-মুক্ত প্রবেশ নীতির অধীনে তালিকাভুক্ত দেশগুলোর পর্যটকরা ব্যবসা, পর্যটন, পারিবারিক পরিদর্শন বা ট্রানজিট-এর জন্য সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

বাণিজ্য নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মাঝে চীন তাদের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও যোগাযোগ প্রসারিত করছে। তাদের ভিসা-মুক্ত প্রবেশ নীতিতে বিষয়টি স্পষ্টভাবেই প্রতিফলিত হয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই চীন তাদের বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ এক বছরের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। এবারে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, বিরল খনিজ নিয়ে চীনের এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীন ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষই পারস্পরিক যোগাযোগ ও বিনিময় অব্যাহত রাখতে সম্মত হয়েছে। তাদের উদ্দেশ্য শিল্প ও সরবরাহ মাধ্যমগুলোর স্থিতিশীলতা বাড়ানো

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট