শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই একসঙ্গে দুই পেশা: সরাইল থানার ওসির বিরুদ্ধে আইনজীবী সমিতির শোকজ মানবতাবিরোধী অপরাধ: সালমান-জিয়াউলদের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন বার কাউন্সিলে নাকচ শিক্ষক নিয়োগ মামলায় জালিয়াতি: আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ আপিল বিভাগের বেলা ১১টায় এসে ২টায় চলে যাওয়া চলবে না’: বিচারকদের প্রতি আইনমন্ত্রীর কড়া বার্তা কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড আইনজীবীর ভুলে মক্কেলকে ভোগান্তিতে ফেলা উচিত নয়: হাইকোর্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: ৫ আগস্টের আলোচিত ভিডিও, নিখোঁজের পর তুরাগে মৃত্যু—রহস্য ঘনীভূত

ছুটি কমানোর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১৩০৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুয়ায়ী, আসন্ন শীতকালীন ক্লাস ছুটি ১৭ দিনের পরিবর্তে সাত দিন এবং গ্রীষ্মকালীন ক্লাস ছুটি ৪০ দিনের পরিবর্তে ২০ দিন নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া উদ্ভূত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ২০১৯-২০ সেশনের উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট