সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ জান্নাতুল তাজমীনের মৃত্যু কি আমাদের বিবেককে জাগাবে? ১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী?

ডাল খান, ওজন কমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১৪০৫ বার পড়া হয়েছে

সহজে শরীরের বাড়তি ওজন কমানো সম্ভব নয়। এজন্য প্রয়োজন কঠোর ডায়েট এবং শারীরিক কসরত। শরীরের অত্যধিক ওজন যেমন শারীরিক সৌন্দর্য্য নষ্ট করে, তেমন অন্যদিকে শরীরে বিভিন্ন রোগের কারণও।

শরীরের বাড়তি ওজন কমানোর জন্য অনেকেই অনেক কিছু করছেন। তবে খাদ্যাভ্যাস এক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারেন। প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ডাল রাখতে পারেন। এতে ওজন কমার পাশাপাশি আপনাকে প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করবে

জেনে নিন কোন ধরনের ডাল খেতে পারেন:

মসুর ডাল
মসুর ডাল সঠিক পরিমাণ কার্বোহাইড্রেট এবং লো-ফ্যাট যুক্ত। এই ডালে ফাইবার বেশি থাকে। এটি হজম ক্ষমতা বৃদ্ধিতে ও ওজন হ্রাস করতে সহায়তা করে। মসুর ডালে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, ফাইবার, পটাশিয়াম, আয়রন, প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। ১০০ গ্রাম মসুর ডালে ৩৫২ ক্যালোরি এবং ২৪.৬৩ গ্রাম প্রোটিন রয়েছে। যা প্রোটিনের দৈনিক মানের ৪৪ শতাংশ।

মুগ ডাল
মুগ ডাল ওজন কমাতে সেরা উপায়। সাধারণত বাজারে দুই প্রকারের মুগ ডাল পাওয়া যায়, একটি খোসা ছাড়া হলুদ রঙের আর একটি খোসাসহ সবুজ রঙের। এই ডাল খাওয়ার সবচেয়ে সুবিধা হল, এটি ওজন কমাতে সাহায্য করে। মুগ ডাল ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ। যা আমাদের দীর্ঘ সময়ের জন্য তৃপ্ত রাখে। এছাড়াও এই ডাল খুব সহজেই হজম হয়ে যায়।

কুলথি ডাল
ইংরেজিতে এটি হর্স গ্রাম নামেও পরিচিত। কুলথি ডাল ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি আমাদের দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। কুলথি ডাল প্রোটিনের সেরা উৎস। যা আপনি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন। এই ডালে ভিটামিন, ফাইবার, মিনারেলস রয়েছে এবং এতে ক্যালোরিও কম থাকে, যা ওজন হ্রাসে খুবই সহায়ক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট