মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Title :
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়। 

তফসিল ঘোষণা করলে দেশজুড়ে বড় ধরনের মিছিলের নির্দেশ আ.লীগের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪৪৯ বার পড়া হয়েছে

তফসিল ঘোষণা করলে দেশজুড়ে বড় ধরনের মিছিলের নির্দেশ আ.লীগের
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৪ নভেম্বর ২০২৩
তফসিল ঘোষণা করলে দেশজুড়ে বড় ধরনের মিছিলের নির্দেশ আ.লীগের
নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশজুড়ে বড় ধরনের মিছিল করতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে মোবাইল এসএমএসে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।
লিখিত বার্তায় বলা হয়, ‘সম্মানিত নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।’
বার্তার দেওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু। তিনি বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পরে বড় ধরনের মহড়া করতে বলা হয়েছে আমাদের।’
দ্বাদশ নির্বাচনের তফসিল কখন, কোন প্রক্রিয়ায় ঘোষণা করা হবে তা নিয়ে বুধবার সকালে নির্বাচন কমিশনে বৈঠক হবে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানান ইসিসচিব মো. জাহাংগীর।
নির্বাচনের তফসিল ঘোষণার পরে দেশজুড়ে বিএনপি ‘অরাজকতা’ করতে পারে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। এবার বিএনপি ঢাকায় বেশি ‘নাশকতা’ করতে পারে বলে মনে করেন তাঁরা। এ কারণে তফসিল ঘোষণার পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানা ও ওয়ার্ডে মিছিল করবেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, ‘তফসিল ঘোষণার পরে নাশকতার আশঙ্কা দেশবাসীর আছে। কারণ এখন মাঝে মাঝে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেহেতু আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে। এ পর্যন্ত আমরা সতর্ক অবস্থানে না থাকলে ওরা দেশের বারোটা বাজিয়ে দিত। আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক থাকব।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান তফসিল ঘোষণা হলে সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করবে নেতা-কর্মীরা। পরে মিছিল করতে তাঁদের নির্দেশনা দেওয়া আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট