1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নারায়ণগঞ্জের বন্দরের দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, ও অগ্নিসংযোগ। - আদালত বার্তা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

নারায়ণগঞ্জের বন্দরের দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, ও অগ্নিসংযোগ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরের দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, ও অগ্নিসংযোগ।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৬ সেপ্টেম্বর ২০২৪।

নারায়ণগঞ্জের বন্দরের দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এ হামলা চালান তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দরবারে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের ঘোষণা দেওয়ার পর বিরোধীতা করে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধিতা করেন তারা। শুক্রবার ফজরের নামাজের পর মসজিদে ঘোষণা দিয়ে হামলা করেন বিরোধীরা।

এ সময় দরবারের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা হামলা ভাঙচুর ও লুটপাট চালায় স্থানীয় লোকজন। পরে দুটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেন তারা। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় হামলা ভাঙচুর লুটপাট চলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, দেওয়ানবাগ পীরের সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধীতার জের ধরেই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো থানায় অভিযোগ করেননি কেউ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট