মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Title :
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়। 

নির্বাচন কমিশনই ভোটের সময় তত্ত্বাবধায়ক সরকার: কাদের সিদ্দিকী

  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৪৫১ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনই ভোটের সময় তত্ত্বাবধায়ক সরকার: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক আদালত বার্তা : নভেম্বর ১০, ২০২৩

কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবেন না। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান বক্তার বক্তৃতায় দলের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আগামী নির্বাচনে কে এলো আর কে এলো না সেটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় জনগণ শান্তিপূর্ণভাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা! সেটা সরকার আর নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিএনপি শুধু শুধু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা ২৮ অক্টোবর থেকে গাড়িতে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। তারা এখানে হেরে গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে দেশে এসে অসুস্থ মায়ের সেবা করতে পারছে না সে আবার দেশের সেবা কীভাবে করবে!
কালিহাতী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আরও ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট