সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

নির্বাচনে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৩ বার পড়া হয়েছে

নির্বাচনে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১১ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী।
গত সোমবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, ভোটের মাঠে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি মোট ১৩ দিন সেনাবাহিনী থাকার বিষয়ে প্রারম্ভিক আলোচনা হয়েছে। তবে এটাই চূড়ান্ত নয়। এ বিষয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন অনুরোধ করবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।
সেনাবাহিনী কী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি। প্রারম্ভিক একটি আলোচনা হয়েছে। আমরা কিভাবে কাজ করবো, কতোজন ফোর্স দিতে পারবো এসব বিষয়ে আলোচনা হয়েছে।

ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবে। এবার আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‌্যাবের এক লাখ ৮২ হাজার ৯১ জন ও কোস্টগার্ডের দুই হাজার ৩৫০ জন, বিজিবির ৪৬ হাজার ৮৭৬ জন নিয়োজিত থাকবেন।

এর আগে সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট