রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Title :
কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি দল -মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক—আইজিপি ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার।

পরীক্ষার্থীদের সময় নষ্ট হবে ভেবে কেন্দ্র পরিদর্শনে যাননি শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

পরীক্ষার্থীদের সময় নষ্ট হবে ভেবে কেন্দ্র পরিদর্শনে যাননি শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক আদালত বার্তা : ৩০ জুন ২০২৪
জটলা তৈরি এবং পরীক্ষার্থীদের সময় নষ্ট হওয়ার শঙ্কায় পরীক্ষা কেন্দ্রে যাননি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত এসএসসি পরীক্ষায়ও তিনি কেন্দ্রে যাননি।

রোববার (৩০ জুন) থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায়ও তিনি কোনো কেন্দ্র পরিদর্শনে যাবেন না
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা নিয়ে বিকেলে বিস্তারিতভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী।

সকাল দশটা থেকে সিলেট বাদে বাকি বিভাগগুলোতে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ন্যায় এবারও পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী। তবে তিনি বিকেল ৫টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট