রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান?

পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৪৯০ বার পড়া হয়েছে

পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক আদালত বার্তা :২৬ জুন, ২০২৩

পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা এই বদলি তালিকায় রয়েছেন।
সোমবার (২৬ জুন) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এপিবিএনে, সাময়িক বরখাস্ত প্রত্যাহারকৃত অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে পিরোজপুর মঠবাড়িয়া সার্কেলে, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল আনোয়ারকে এপিবিএনে ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফরিদ আহম্মেদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।
এছাড়া সহকারী পুলিশ পদমর্যাদার পাঁচ কর্মকর্তার মধ্যে সুনামগঞ্জ তাহিরপুর সার্কেলের এএসপি সাহিদুর রহমানকে সিলেট গোয়াইনঘাট সার্কেলে, ফরিদপুর মধুখালী সার্কেল এএসপি সুমন করকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে, সিআইডির এএসপি শাহ মোস্তফা তারিকুজ্জামানকে কুমিল্লার দেবীদ্বার সার্কেলে, পুলিশ সদরদপ্তরের এএসপি মো. আবুল হোসাইনকে র‌্যাবে এবং মাদারীপুরের এএসপি (অপস) মো. মনিরুল ইসলামকে চট্টগ্রাম মীরসরাই সার্কেলের এএসপি হিসেবে বদলি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট