1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ফের স্টেশনে ভিক্ষা করছেন সেই রানু মণ্ডল! - আদালত বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনটিআরসিএ’র ফাইল না নেয়ায় পিয়নকে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল ইংরেজি মাধ্যমের মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যুগোপযোগী করতে হবে। সর্বপেশার লোকের বিপুল উৎসহ উদ্দীপনায় উদযাপিত হলো পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা মোঘল দরবার থেকে আজকের বৈশাখ খাজনা আদায়ের দিনটি কীভাবে প্রাণের উৎসবে রূপ নিল তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন বিচার বিভাগ এখন জনগণকে ‘নির্যাতনের’ জায়গা: মাসদার হোসেন যৌন নির্যাতন যেন ‘রাষ্ট্রীয় নীতি’ ইসরায়েলের কারাগারে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে চলে ধর্ষন

ফের স্টেশনে ভিক্ষা করছেন সেই রানু মণ্ডল!

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৯৭৪ বার পড়া হয়েছে
রানু মণ্ডল

রাতারাতি তারকা বনে যাওয়া ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডল আবারো ফিরে গেছেন পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে। সেখানে ফের ভিক্ষা করছেন তিনি।

সেই পুরনো দিনের মতোই এখন প্রতিদিন দুই বেলা পেট ভরে খেতে তার খুব কষ্ট হচ্ছে। অনেকটা অনাহারেই রানুর দিন কাটছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়।

রানু নাকি সেই আগের মতোই পথচলতি মানুষের কাছে হাত পেতে পেট চালাতে হচ্ছে। এখন তার সম্বল পাড়া-প্রতিবেশীদের দেওয়া সাহায্য।

এই রানু হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউডে গেয়েছেন। হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনটি গানে কণ্ঠ দেন তিনি। এটাও মানুষের মাঝে আরেকটি আলোচনার বিষয় ছিল। রেলওয়ে প্লাটফর্ম থেকে উঠে এসে বলিউডে প্রথম গান গাওয়ার পর থেকেই রানু মণ্ডলের অনেক ভক্ত-অনুরাগী তৈরি হয়ে যায়।

তবে তার কিছু কর্মকাণ্ড ভক্তদের দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়। তাকে আদৌ আইডল হিসেবে ভালোবাসা উচিত কিনা, তা নিয়ে কথা বলেন অনেকে। আস্তে আস্তে তিনি তার বিতর্কিত কাজের জন্য মানুষের অপছন্দের তালিকায় চলে যান।

অবশেষে রানুকে ফিরে যেত হলো নিজের আপন ঠিকানায়। আবারো কষ্টে দিন কাটাতে হচ্ছে তার। রেল স্টেশনে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট