মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়। 

বুধবার সন্ধ্যার পর থেকে কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৬২২ বার পড়া হয়েছে

বুধবার সন্ধ্যার পর থেকে কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৩ এপ্রিল ২০২৪
সারা দেশে বইছে মাঝারী থেকে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর সারা দেশে জারি করেছে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট। এর মধ্যে কিছুটা আশার খবর জানিয়েছে সংস্থাটি।

অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে গরমের অনুভূতি কিছুটা হলেও কমবে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বিরাজ করতে পারে কিছুটা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এই পূর্বাভাসে বলা হয়েছে, দেশে চলমান তাপপ্রবাহ আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের শেষ দিকে দেশের উত্তরপূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

এদিকে, আজ মঙ্গলবারের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসব বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

আজ মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সিলেটে বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট