মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

যে কারণে ঢাকা ছাড়লেন পিটার হাস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৫৩৩ বার পড়া হয়েছে

যে কারণে ঢাকা ছাড়লেন পিটার হাস
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ
১৬ নভেম্বর ২০২৩।
যে কারণে ঢাকা ছাড়লেন পিটার হাস
যে কারণে ঢাকা ছাড়লেন পিটার হাস
পিটার হাস ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এতে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ইউএল ১৯০-এ শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওয়ানা হন তিনি। বিমানবন্দর সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকেছে ওয়াশিংটন প্রশাসন। এ জন্য তিনি জরুরিভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন।
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন পিটার হাস। অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপরও জোর দেন মার্কিন এই রাষ্ট্রদূত।
এর আগে গত সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট