সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা অর্ধেক ঋণ, অর্ধেক অনুদান—উপজেলা পর্যায়ে ‘উদ্যোগ’ কর্মসূচি বিচারক শাহিদুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে মারধরের অভিযোগের ঘটনায় ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয় ট্রেনে চালু হতেই স্টারলিংক ডিভাইস চুরি ছয় মাসে চার আন্তঃনগর ট্রেনে মূল্যবান সরঞ্জাম উধাও, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে স্থলসেনা পাঠানো নিয়ে ট্রাম্পের অবস্থান কী? বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চললেও স্থলযুদ্ধে মার্কিন সেনা পাঠানো নিয়ে অনিশ্চয়তা

রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১২ অক্টোবর ২০২৪
রাজধানীতে সকাল ৬টা থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশিরভাগ সড়কও ফাঁকা। ইতোমধ্যে অনেক রাস্তায় পানি জমেছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
শনিবার (১২ অক্টোবর) ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। নতুনবাজার, বাড্ডা, রামপুরা, পল্টন, মতিঝিল, গুলিস্তান, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় রাস্তায় মানুষ কিছুটা কম থাকলেও যারা বের হচ্ছেন তাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একজন বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। অফিসে দেরি হয়ে যাচ্ছে। রিকশাও যেতে চায় না। গেলেও বৃষ্টি দেখে ভাড়া বেশি চায়।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনে সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একইসঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। খুব শিগগিরই সারা দেশ থেকে দক্ষিণপশ্চিমের মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর আগ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট