1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে

শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা ঃ ১৩ নভেম্বর ২০২৩। 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য একটাই, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। আমার তো চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি শুধু এ দেশের মানুষের ভাগ্য গড়তে চাই। ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আপনারা আমাকে ক্ষমতায় এনেছেন। ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি দেশের উন্নয়ন করেছি। সম্মান এনে দিয়েছি। আজকের বাংলাদেশ আত্মবিশ্বাসী হিসেবে এগিয়ে চলেছে। গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। নৌকাতে ভোট দিয়েছেন বলেই এসেছে স্বাধীনতা, নৌকাই গড়বে স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরাই গড়ে দিয়ে যাবো।’

সোমবার (১৩ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিকাল সাড়ে ৩টার দিকে সার্কিট হাউজ মাঠের জনসভা মঞ্চে ওঠেন তিনি। এরপর ২২টি প্রকল্প উদ্বোধন এবং দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। খালেদা জিয়া ক্ষমতায় এসে খুলনার শিল্প-কলকারখানা, মোংলা বন্দর বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও মোংলা বন্দর চালু করেছে। পদ্মা সেতু করেছে, মোংলা পর্যন্ত রেললাইন গেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের উন্নয়ন হয়। দুর্ভাগ্যের বিষয়, আমরা করি উন্নয়ন আর বিএনপি-জামায়াত সব ধ্বংস করে দেয়।’

খুলনাবাসীকে আরও উন্নয়ন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘খুলনা ও এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে অনেক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। তারপরও আজ যেগুলো উদ্বোধন করা হলো সেগুলো খুলনাবাসীর জন্য উপহার। সামনে এই অঞ্চলের মানুষের জন্য আরও উন্নয়ন করবো আমরা।’

জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন জুয়েল ও শেখ সারহান নাসের তন্ময়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট