বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট

সুপ্রিম কোর্টের সামনে ২ বিচারপতিকে গুলি করে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের সামনে ২ বিচারপতিকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক আদালত বার্তা : জানুয়ারি ১৮, ২০২৫
সুপ্রিম কোর্টের সামনে ২ বিচারপতিকে গুলি করে হত্যা
বিচারপতি হুজ্জাত আল-ইসলাম রেজিনি ও হোজ্জাত আল-ইসলাম মুসলিমিন মোগিশেহ। 

ইরানের সুপ্রিম কোর্টের (সর্বোচ্চ আদালত) সামনে বন্দুকধারীর গুলিতে ২ প্রবীণ বিচারপতি নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে তেহরানে সুপ্রিম কোর্টের সামনের ব্যস্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা।

নিহতরা হলেন, বিচারপতি হুজ্জাত আল-ইসলাম রেজিনি এবং বিচারপতি হুজ্জাত আল-ইসলাম মুসলিমিন মোগিশেহ। উভয়েই তেহরানের বিভিন্ন বিচারিক শাখার দায়িত্বে ছিলেন।

এদিকে এক বিবৃতিতে এই হামলাকে ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছে ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার। বিবৃতিতে নিহত বিচারপতি দ্বয়ের ‘জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া বিপ্লবী বিচারক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিচার বিভাগের মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, নিহত ২ বিচারপতি রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ হামলাকে বিচার বিভাগীয় সিস্টেমের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীর কোনো মামলার বিচার এই দুই বিচারপতির আদালতে ছিল না এবং তিনি তাদের শাখার কোনো মক্কেলও ছিলেন না।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পরপরই বন্দুকধারী নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।

এদিকে এ হামলার ঘটনায় আরও একজন বিচারক এবং একজন দেহরক্ষী আহত হয়েছেন বলে মেহের নিউজের প্রতিবেদনে জানা গেছে। আহত বিচারক এবং তার দেহরক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট