শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট। আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি আসামিদের অনুপস্থিতিতে বিচার ও তড়িঘড়ি রায়: ট্রাইব্যুনালের আদেশে সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা: ‘আমলারা সবাই চোর’—এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন? আদালত অবমাননা’: সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব শৈশবের আয়নায় মানুষ অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ সরকারি অফিসে যত্রতত্র পতাকার ব্যবহার: তদন্তে হাইকোর্টের ৩ সদস্যের কমিটি

স্বাভাবিক হচ্ছে দেশের সাংস্কৃতিক অঙ্গন

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১৩৬৪ বার পড়া হয়েছে

করোনাকে সঙ্গে নিয়েই স্বাভাবিক হচ্ছে দেশ। ব্যাংক-বীমা, অফিস কার্যক্রম ইতিমধ্যে পুরোভাবেই চালু হয়েছে। অন্যান্য অঙ্গনের মত সাংস্কৃতিক অঙ্গণও তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে মঞ্চ নাটক, সঙ্গীত, নৃত্যসহ ললিতকলার সব শাখা। এরইমধ্যে স্বল্প পরিসরে শুরু হয়েছে রুপালি পর্দার কাজও।

করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে প্রায় ৬ মাস ধরে বন্ধ ছিল দেশের চলচ্চিত্র, মঞ্চ নাটকসহ সকল সাংস্কৃতিক কর্মকান্ড। নাটক-সিনেমায় শারিরীক দূরত্ব মেনে কাজ করা সম্ভব হয় না। আর তাই বন্ধই হয়ে গিয়েছিল নাটকের মঞ্চায়ন ও চলচ্চিত্রের শ্যুটিং।

এমন পরিস্থিতিতে নাজুক অবস্থায় পড়ে শিল্পী-কলাকুশলীদের জীবন। তবে ধীরে ধীরে বদলে যাচ্ছে দৃশ্যপট। ঝিমিয়ে পড়া এফডিসি ফিরে পাচ্ছে প্রাণের স্পন্দন। চলছে, সিনেমা-শ্যুটিংয়ের প্রস্তুতি।

যদিও সংস্কৃতিকর্মী ও শিল্পীদের প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গণকে বাঁচিয়ে রাখতে আগামী মাস থেকেই শুরু হবে মঞ্চনাটক, সঙ্গীত, নৃত্যাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড।

করোনার প্রভাবে যেসব সংস্কৃতিকর্মী অর্থনৈতিক সমস্যায় আছেন তাদের তালিকা অনুযায়ি সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে সবকিছু ঠিকঠাক করে চলচ্চিত্রের কাজ পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন বিএফডিসি’র পরিচালক (উৎপাদন) মো. ঈশান আলী রাজা বাঙালী।

স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্রের কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট