রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম

হজযাত্রীদের ভিসা না করায় ৯০ এজেন্সিকে শোকজ।

  • প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৫৬৮ বার পড়া হয়েছে

হজযাত্রীদের ভিসা না করায় ৯০ এজেন্সিকে শোকজ।
ডেস্ক নিউজ আদালত বার্তা :৪জুন ২০২৩।

হজযাত্রীদের ভিসা না করায় ৯০ এজেন্সিকে শোকজ
নির্দেশ দেওয়ার তিনদিনের মধ্যে হজযাত্রীদের ভিসা না করায় ৯০টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
রোববার (৪ জুন) তাদের এ নোটিশ দেওয়া হয়।
সময় শেষ হয়ে আসলেও বেসরকারি প্রায় অর্ধেক (৪৯ শতাংশ) হজযাত্রীর ভিসা হয়নি। এ পরিস্থিতিতে গত ৩১ জুন তিনদিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দেয় ধর্ম মন্ত্রণালয়। কিন্তু এজেন্সিগুলো সেই নির্দেশনা মানি।
রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশে বলে, ২০২৩ সালের সব হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিকে তিন দিনের মধ্যে স্ব স্ব এজেন্সির সব হজযাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু আপনারা এখন পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীদের ভিসা ইস্যু করেননি, যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতার সামিল।
এ ধরনের অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করেছে এবং সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে, যা ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এর পরিপন্থি। এতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কারণ বিদ্যমান বলেও নোটিশে জানানো হয়।

তাই এসব হজ এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এর ১৩ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সেই জবাব আগামী তিনদিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করার অনুরোধ জানানো হয় নোটিশে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট